২ রা এপ্রিল বুধবার বিকেলে বক্তাবলী ফেরী ঘাট সংলগ্ন আব্দুর রশীদের নিজস্ব কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাত করতে আসেন বিভিন্ন ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ। এসময় তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানান এবং গলায় মালা পড়িয়ে দেন। নবনিযুক্ত চেয়ারম্যানও পরম ভালোবাসায় তাদেরকে মিস্টিমুখ করান।
বিকেল সাড়ে চারটার দিকে একে একে ফুলের তোরা নিয়ে ঘাট সংলগ্ন অফিসে আসতে থাকে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন বেপারীর নেতৃত্বে ১ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সরদারের নেতৃত্বে ৫ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, ৭ নং ওয়ার্ড বিএনপির সি সহ সভাপতি মোতালেব গাজী ও সাধারণ সম্পাদক দীন ইসলামের নেতৃত্ব ৭ ওয়ার্ডের নেতৃবৃন্দ, মোস্তফা ফকিরের নেতৃত্বে বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, কামালের নেতৃত্বে ফতুল্লা থানা তাতীদলের নেতাকর্মীরা এসময় রশীদ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। পাশাপাশি পুর্ব গোপালনগর যুবসমাজের একটি প্রতিনিধি দলও রশীদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
অন্যদিকে শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ। তিনি এসময় বলেন
এনএএন টিভি / সুমন ইসলাম
