বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই যোগ্য উত্তরসুরি; রশীদুজ্জামান

সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এ দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করতে। কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি স্বাধীনতার শত্রুতা। যারা এ দেশের স্বাধীনতা চাইনি, যারা লাল সবুজের পতাকা চাইনি তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তারই যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দরিদ্র জনগোষ্ঠির জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতার ব্যবস্থা করেছেন। দিয়েছেন আরো অনেক প্রকারের সুযোগ সুবিধা। বিগত দিনে যে সমস্ত সরকার ক্ষমতায় ছিল তাদের সময় কিন্তু এ সকল সুযোগ সুবিধার ব্যবস্থা ছিলনা। শেখ হাসিনা ক্ষমতায় এসে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন।

যে কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা বলা হয়। এমপি রশীদুজ্জামান কোটা সংস্কার প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছেন। কিন্তু কোটা আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের উপর ভর করে বিএনপি জামাত জোট এদেশে অরাজকতার সৃষ্ঠি করেছিল। ধ্বংস করেছে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ। বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার কারনে তারা সফল হতে পারেনি। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে আলোচনা সভায় এমপি রশীদুজ্জামান আরো বলেন, স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক। তাদের প্রকৃত কাজ হলো দুর্দিনে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে থেকে কাজ করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল ওহাব বাবলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক জি এম তৈয়বুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিত্যানন্দ দাশ, যুগ্ম সম্পাদক মৃনাল কান্তি
বাছাড়, উপজেলা সম্পাদক ফাইমিন সরদার।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শিবানন্দ রায়, জি এম কামরুল হাসান, গপ্ধসঢ়;ফার খাঁ, প্যানেল চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, মোঃ মাহাফুজুল হক কিনু, সুজন কুমার রায়, মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক বি সরকার, প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, সঞ্জিব মন্ডল, অমল রাজ মন্ডল, মনোজ কুমার মন্ডল, আশুতোষ মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদিকা ও কাউন্সিলর কবিতা দাশ, রফিকুল ইসলাম, পঙ্কজ কুমার বিশ্বাস, অসিত কুমার মন্ডল, সমারেশ বিশ্বাস, উজ্জ্বল মন্ডল, নির্মল দাশ, রিপন রায়, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব ময়নুল ইসলাম বাবু, মলয় মন্ডল, মোঃ কামরুজ্জামান, মোঃ হাবিবুর রহমান, রাজেকুজ্জামান সুমন, শংকর কুমার ঢালী, পলাশ বাছাড়, তেজেন মন্ডল, মিরন বালা, লাভলু গোলদার, মিলন গাজী, কৃষ্ণ রায়, জাহিদ হাসান, হোসেন আলী, মঙ্গলী মন্ডল, দীলিপ মিশ্র, বিমান মন্ডল।

এনএএন টিভি/তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card