বরগুনার পাথরঘাটায় বিএনপির ২ নেতাকে বহিষ্কার

বরগুনার পাথরঘাটায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বহিষ্কার হওয়া দুই নেতা হলেন পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ব্যবসায়ী মো. সেফাজ উদ্দিন এবং পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাথরঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য ছগির আলম।

Share this news as a Photo Card