কক্সবাজারের ঈদগাঁওর বিকল্প যোগাযোগ মাধ্যম হাজীরকুম সড়কের বেহাল দশায় পরিণত। যাতায়াতকারীদের দূভোগ চরমে। মেহেরঘোনা হয়ে মাইজপাড়া যাতায়াত সড়কটি সংস্কারের পরেও চলাচল অযোগ্য হয়ে পড়ে। দেখার কেউ নেই।
জানা যায়, উপজেলার আওতাধীন ঈদগাঁওর মাইজ পাড়ার বিকল্প সড়ক হিসেবে পথচারীরা বেচে নেন হাজীরকুম সড়কটি। এদিকে ঈদগাঁওসহ বিভিন্ন গ্রামীন জনপদের লোকজন সহজে প্রয়োজনীয় কাজকর্মে অল্প সময়ের ব্যবধানে মহাসড়কে আসা যাওয়ার লক্ষে বা বাজার এলাকা হয়ে ঘুরে আসার ক্ষেত্রে সময় ও অর্থের অপচয় কম হওয়ার সুবিধার্থে এই সড়কটি ব্যবহার করে আসছে লোকজন।
বর্তমানে উক্ত সড়ক দিয়ে ডাম্পার যোগে মাটি নেওয়ার কারনে সংস্কারকৃত চলাচল সড়কটি ভেঙ্গে গিয়ে জনদূভোগ চরমে উঠেছে। ধেবেছে কালভার্টটি। এছাড়া সড়কের মাঝ অংশে গর্তের সৃষ্টি হয়। এমনকি হাজীরকুম সকড়টি পূর্বের ন্যায় আর ভাল নেই। যার ফলে হতাশ হয়ে পড়েন চলাচলরত সাধারন মানুষ।
কয়জন পথচারী জানান, দীর্ঘসময় ধরে ফসলী জমি থেকে ডাম্পার যোগে মাটি নেওয়ার ফলে বর্তমান সড়কটির এহেন অবস্থা। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সড়কের স্মৃতিচিহৃও থাকবেনা । দ্রুত সড়কটি রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন পথচারীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সৃদৃষ্টিও কামনা করেন।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
