বিয়ের আসরেই নব বধুকে তালাক দিলেন বর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে বিয়ের আসরেই নব বধুকে তালাক দিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চ‌ল্য সৃ‌ষ্টি ক‌রে‌ছে আসিপ রহমান (২২) না‌মে এক নতুন বর।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ জুন) কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যয়। এ ঘটনায় ক্ষতিপুরন বাবদ অবশ্য নব বধুকে ৭৫ হাজার টাকা দেনমোহরানা সহ মোট সোয়া ৫ লাখ টাকা গচ্ছা দিতে হয়েছে বরকে।
নতুন বর জেলার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে আসিপ রহমান (২২)।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, র‌বিবার (১৬ জুন) বিকালে জেলার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে আসিপ রহমান পাশ্ববর্তী  দামুড়হুদা উপজেলা দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত. মিজানুর রহমানের মেয়ের সাথে বিবাহ করার জন্য বর সহ প্রায় অর্ধশত বর যাত্রীরা আসে।
খাওয়া শেষে সন্ধায় বিবাহের কাজ শেষ হওয়ার পর পরই নতুন বরের খালাতো বোন বিয়ের আসরে এসেই অভিযোগ করেন তার সাথে ৮ মাস আগে আ‌সি‌পের বিবাহ সম্পন্ন হয়েছে। বলার সাথে সাথে বিয়ের আসরেই ত্রিমুখি সংঘর্ষ শুরু হয়। এ‌তে বর, নববধু, বরযাত্রী ও আগের দাবিকরা স্ত্রী সহ প্রায় ৭/৮ জন আহত হয়।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘঠনাস্থলে পৌ‌ছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প‌রে গ্রাম সা‌লিশ সভায় মাতব্বররা বিয়ের আসরেই বসে নববধুর দেনমোহরানার ৭৫ হাজার টাকা সহ ক্ষতিপুরন বাবদ সাড়ে ৪ লাখ টাকা বরকে পরিশোধ করার নির্দেশ দেন। এবং বিয়ে পড়ানোর একই কাজী দিয়ে সাথে সাথে তালাক সম্পন্ন করানো হয়।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার এস আই ফাহিম হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌছে  পরিস্থিতি শান্ত করেন। এ ছাড়া গত ৮ মাস আগে দামুড়হুদার জয়রামপুর গ্রামের বাসিন্দা বরের খালাতো বোনের সাথে যে বিবাহ হয়েছিল বলে অভিযোগ ছিল, সেই মেয়েটিই তার বৈধ প্রথম স্ত্রী। প্রথম স্ত্রীর পিতা বুধবার (১৯ জুন) দর্শনা থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন।
এনএএন টিভি/শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card