মান্দায় ড্যাব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

গ্রামীণ জনপদের দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব, নওগাঁ জেলা শাখার উদ্যোগে নওগাঁর মান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২০ আগস্ট ) উপজেলার ভালাইন ইউনিয়নের চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর আয়োজনে এই ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ড্যাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
দুপুর থেকেই এই ক্যাম্পে এলাকার শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন।  এ সময় বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা পরামর্শ, রক্তচাপ পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। স্থানীয়রা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

সুস্থ জাতি, সুস্থ জনগন ও সুস্থ সমাজ গড়ে তুলতে গ্রামীণ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই উদ্দেশ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ডা.ইকরামুল বারী টিপু।

এনএএন টিভি