রংপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২ ব্যক্তির জেল

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং রংপুর জেলা প্রশাসন ও র‌্যাব এর যৌথ উদ্যোগে ৩০.০৫.২০২৪ ইং তারিখে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স সফট ফুড লিমিটেড, পূর্ব খাসবাগ, সাতমাথা, মহানগর,  রংপুর প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করার অপারাধে বিএসটিআই আইনে ২টি মামলা দায়ের করা হয়।

মামলায় জনাব শামসুল হক (২৭), পিতা- আব্দুল হক, মাতা- মরিয়ম বেগম, ঠিকানা- পূর্ব খাসবাগ, সাতমাথা, মহানগর, রংপুর এবং জনাব মোঃ আব্দুর রহিম, পিতা- মোঃ কাওসার আলম, মাতা- মোছাঃ রহিমা বেগম, পূর্ব খাসবাগ, সাতমাথা, মহানগর, রংপুর ০২ জন ব্যক্তিকে ১ বছর করে বিনাশ্রম কারদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৬৮ পিস ৫০০ মিঃলিঃ এবং ৪০৫৬ পিস ২৫০ মিঃলিঃ জুস সহ জুস তৈরীর কাজে ব্যবহৃত কারখানার সকল যন্ত্রপাতি জব্দ করে কারখানা সীলগালা করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কাইয়ুম খান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর
বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card