বঙ্গ বন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা উক্ত স্লোগানকে সামনে রেখে ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল র্যালী ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আজ সকালে রায়পুরা উপজেলা প্রাঙ্গনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী,পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্বাধীনতা পদক প্রাপ্ত একেএম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পরিচালক চরের কৃতি সন্তান আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল এর সমর্থনে বিশাল র্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্য রাখেন গত জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫আসন থেকে এমপি প্রার্থী হয়েছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক,উপজেলা পরিষদের ২বারের সাবেক চেয়ারম্যান অন্যায়ের প্রতিবাদী, সৎ সাহসী, সাদা মনের মানুষ জনপ্রিয়
নেতা হাজী মো: মিজানুর রহমান চৌধুরী।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন ও সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া, রায়পুরা উপজেলা প্রাঙ্গনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: মাসুদুর রহমান মাসু. মির্জানগর ইউপি সাবেক চেয়ারম্যান হুমায়ন কবির সরকার, উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ,মুক্তিযোদ্ধা লীগ,তাঁতী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, একটি চক্র আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে ত্যাগী নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। চক্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে বিগত দিনে পরিক্ষিত ত্যাগী নেতা কর্মীদের বাদ
দিয়ে দলীয় মনোনয়ন বানিজ্য পদ-পদবী, দলীয় ক্ষমতা অপব্যবহার করে,খুনিখারাপি
সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করা হয়। এ বার রায়পুরা বাসী সুবিধাবাদীদের বিরোদ্ধে প্রতিবাদ
জানিয়ে প্রতিহত করার ঘোষনা করেন।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
