লোহাগড়ায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

নড়াইলের লোহাগড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম পটু শেখ (৪৫)।

পুলিশ ও আহতের স্বজনরা জানান, শনিবার সকালে পটু শেখ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ওই গ্রামের আলামিনসহ ১৪-১৫ জন দেশীয় অস্ত্র ও লঠিশোঠা নিয়ে পটুকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে।

স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেছেন।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card