বৃক্ষ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। বাঁচার জন্য আমাদের অক্সিজেনের যোগান দেয় বৃক্ষ। বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত এবং সামাজিক কার্যক্রম। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫ টাই উপজেলার চত্বর থেকে বিভিন্নস্থানে ঔষধি, বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ ডাঃ মোঃ মাহফুজুর রায়হান শিবগঞ্জ উপজেলা বিআরডি অফিসার মোঃ শাহিন আক্তার সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম

সভাপতি মোঃ আলমগীর হোসেন (জয়) মহিলা উদ্যোক্তা শামীমা খাতুন সহ অনেকেই বৃক্ষ রোপনের যোগ দেন।
এনএএন টিভি / আহসান হাবীব
