শিবগঞ্জে সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে বিশ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফরা। বুধবার ভোর পৌনে ৫ টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্য্যরা বাংলাদেশের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস অন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা দিয়ে ওদের পুশইন করে।

এর আগে ভারতীয় পুলিশ ভারতের দিল্লীর হরিয়ান এলাকা থেকে ইটভাটায় কাজ করার সময় তাদেরকে আটক করে। পুশ ইন হওয়াদের তিন জন্য পুরুষ, সাত জন মহিলা এবং ১০ জন শিশু। বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। মাসুদপুর বিওপির বিজিবির হেফাজতে থাকা পুশ ইন হওয়া ২০ জনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, এ ২০ জন প্রায় দশ বছর আগে বিভিন্ন সময় বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর হরিয়ান এলাকায় একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা দিয়ে পুশ ইন করে। ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তাৎক্ষণিকভাবে মাসুদপুর বিওপির বিজিবি’র একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের হেফাজতে নেই এবং স্থানীয় ক্যাম্পের পাশে থাকার ব্যবস্থা করেন এবং তাদের দেয়া তথ্য যাঁচাই করে।

তিনি আরও জানান, তাদের হেফাজতে থাকা ওই ২০ জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্ত র প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে পুশইন হওয়া নাগরিকরা বিএসএফের নির্যাতনের বিবরন দিয়ে বলেন, তাদের বৃষ্টির মধ্যে এক কাপড়ে পাঠিয়ে দেয়। উল্লেখ্য যে এর আগে দুই দফায় গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে গত ২৮ মে রাতে ১৭ জনকে ও তিন জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এনএএন টিভি /মোঃ আহসান হাবীব