সাবেক সাংসদ ও মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমানের স্মরণে শোক সভা

সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় অসহায়-গরীব দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আজ রোববার সকালে জেলা শহরের গ্রীণ হলে স্থানীয় নাগরিক সমাজের আয়োজনে জেলা যুবলীগের নেতা দেলোয়ার হোসেন সোহেলের সার্বিক তত্বাবধানে শোক সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের সহধর্মীনি বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি।

এতে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ইউনিট সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন সহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি