নাটোরের সিংড়ায় থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ জুলাই, ২০২৫) সকাল ১০টায় সিংড়া উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে করণীয়, এর সঠিক নির্ণয় পদ্ধতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. সাজিয়া ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এছাড়া, উপজেলা প্রশাসন, স্থানীয় স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এই সভায় অংশগ্রহণ করেন। বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এই সভার মাধ্যমে থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন
