সিংড়ায় দিনব্যাপী মৌসুমি ফল উৎসব

জাতীয় ফল মেলার অংশ হিসেবে নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আয়োজনে দিনব্যাপী মৌসুমি ফল প্রদর্শন ও ভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে এ ফল উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা অধ্যাপক মো. এনতাজ আলী, অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন প্রভাষক মাওলানা শাহজাহান আলী, প্রভাষক মাওলানা সাদরুল উলা, আব্দুর রউফ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ।

ফল উৎসবে প্রায় ২৫ রকমের দেশি ফল প্রদর্শন করা হয়।

এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন

Share this news as a Photo Card