সিংড়ায় পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, ৩ কন্যা হাসপাতালে ভর্তি

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহে স্বামীর উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে শারমিন খাতুন (২৮) নামে এক গৃহবধূ।

বুধবার রাত ১০ টার দিকে শারমিন গ্যাস ট্যাবলেট খেয়ে তার তিন মেয়েকে ও খাওয়ানোর চেষ্টা করে।
পরে টের পেয়ে তার স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শারমিনের মৃত্যু হয়। এদিকে তার জমজ ২ মেয়ে মিম ও জিম (৮) এবং সিনহা অসুস্থ হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

শারমিন উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম দিঘিপাড়ার মুরাদ প্রামানিক এর স্ত্রী।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানা পুলিশ অবগত রয়েছে। কি কারনে গ্যাস ট্যাবলেট খেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এনএএন টিভি / মোতালেব হোসেন