খেলাধূলা হোক চিন্তা এবং কর্মের শুদ্ধ পরিবর্তনের হাতিয়ার এই গানকে সামনে রেখে সূর্য তরুণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে হরিপুর ক্রিকেট একাদশ বনাম শ্রীরামপুর পূর্বপাড়া বিএমডিসি ক্রিকেট একাদশ এর মধ্যে ক্রিকেট খেলায় হরিপুর ক্রিকেট একাদশ বিজয় লাভ করেছেন। অংশগ্রহণকারী দল গুলো হইল হরিপুর ক্রিকেট একাদশ বনাম শ্রীরামপুর পূর্বপাড়া বিএমডিসি ক্রিকেট একাদশ, চান্দেরকান্দি পূর্বপাড়া তারা কাজী বাড়ি ক্রিকেট একাদশ বনাম অলিপুরা ক্রিকেট একাদশ।

আজ রাতে নরসিংদী জেলার রায়পুরা চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলায় সভাপতিত্ত¡ করেন রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মো. ইয়াকুব আলী। ক্রিকেট খেলা শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আক্তার মিয়া। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মো: নাজমুল হক ভূইয়া (মোহন), প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি সাহিত্য ও সংস্কৃতি বিষয় সম্পাদক এরশাদ গাজী, রায়পুরা উপজেলা শ্রমিক দল সাধারন সম্পাদক মো. সুমন মিয়া, পৃষ্ঠপোষক ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা যুবদল সিনিয়র-যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, রায়পুরা পৌরসভা কৃষক দল সভাপতি মো. মিলন মিয়া, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শরীফ আহম্মেদ সুমন, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, চান্দেরকান্দি বিশিষ্ট্য ব্যবসায়ী মোহাম্মদ আলী, চান্দেরকান্দি ইউপি বিএনপি ৭নং ওয়ার্ড সভাপতি মো. বকুল মিয়া, শ্রীনিধি আবুল কাশেম পুলিশ, চান্দেরকান্দি ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি কাউছার মেম্বার, চান্দেরকান্দি সৌদি আরব প্রবাসী স্বপন মিয়া। আরও উপস্থিত ছিলেন উক্ত খেলায় সঞ্চালনা করেন চান্দেরকান্দি সূর্য তরুণ সমাজ কল্যাণ সংঘ সভাপতি মো. নাজিম উদ্দিন ও সাধারন সম্পাদক মো. রিমন মিয়া।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
