নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান (রেজা)-এর বিরুদ্ধে মার্কেট দখল, দলীয় ব্যানার ও সাইনবোর্ড টাঙিয়ে চাঁদা দাবী, ভাংচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর বিসিক শিল্প এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, আমিনুল গ্রুপ, বিসিক, সৈয়দপুর।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন— রেজাউল খান (রেজা) দলীয় প্রভাব খাটিয়ে দোকান ও জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন। ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবীতে বাধা প্রদান করায় তার (আমিনুল ইসলামের) ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
এ সময় তিনি প্রশাসনের নিকট আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “সৈয়দপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে দখল ও ১০ লাখ টাকা চাঁদার অভিযোগ”
Comments are closed.