হারুন অর রশিদের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটানোর প্রচেষ্টায় “সবার মুখে ঈদের হাসি” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৭ রমজান) সকালে তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া থানাপাড়া এলাকার ৫ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

ঈদ মানেই খুশি,ঈদ মানেই আনন্দ। হ্যাঁ, ঈদ মানেই আনন্দ, তবে তা হতদরিদ্র,অসহায়, নিম্নআয়ের বা কর্মহীন মানুষদের জন্য নয়। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা কিনা ঠিকমত দুবেলা দু’মুঠো খাবার জোগাতে পারেনা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করেছে। আজকের আয়োজনে মেসার্স হারুন অর রশিদ, খাদ্য শশ্য ব্যবসায়ী, পরিচালক দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কুষ্টিয়া, জেনারেল মার্চেন্ট এন্ড কমিশন এজেন্ট বড় বাজার, কুষ্টিয়া, নির্বাহী পরিচালক, বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ, কুষ্টিয়া। ঈদকে সামনে রেখে দরিদ্রদের মাঝে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান। পরিচালক জানান, আমি যত দিন বেচে থাকব ততোদিন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ ধারা অব্যাহত রাখবো।

এনএএন টিভি / মোঃ মুনজুরুল ইসলাম

Share this news as a Photo Card