র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
ইং ৩০ জুন ২০২৪ তারিখ রাত্রী-০০.১৫ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ লিটন আলী (৪৫), পিতা-মৃত রুহুল আমিন, সাং-রাওথা (পালপাড়া), থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং আলামত ফেন্সিডিল – ২০৪ বোতল, মোবাইল- ০১টি, সীম -০২ টি উদ্ধার করে।
ধৃত আসামী এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে পেশায় রিক্সাচালক। সে যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং সে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। ইতিপূর্বে আরো একবার ফেন্সিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। আসামীর বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।
এরই প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং র্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ধৃত আসামী অদ্য ৩০/০৬/২০২৪ তারিখ গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর গ্রাম নাদেরা সাকো (ব্রীজ) এর উপর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমতাবস্থায় র্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ধৃত আসামীকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
