২৪ এর আন্দোলনে প্রবাসীদের অবদান অনেক বেশী -তানভীর হুদা

২৪ এর আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই অভুত্থানে প্রবাসীদের অবদান অনেক বেশী। প্রবাসীরা রেমিট্যান্স শাট ডাউন ঘোষণা করার পরপরই আন্দোলনে নতুন মোড় নেয় এবং স্বৈরাচারী হাসিনা সরকার পালাতে বাধ্য হয় বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা ।

গত ১৬ ফেব্রুয়ারী মালেশিয়াস্থ মতলব উত্তর দক্ষিণ উপজেলা বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকবৃন্দের আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের অভিজাত ভিআইপি পিঠাঘর রেষ্টুরেন্টে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মতলবের চারবারের সাংসদ মরহুম নুরুল হুদা’র ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও তানভীর’র হুদার মালয়েশিয়ায় আগমন উপলক্ষে নেতাকর্মীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তানভীর হুদা আরো বলেন, প্রবাসীরাই প্রকৃত যোদ্ধা ও দেশের মূল চালিকাশক্তি। দেশেরে দূর্যোগ দূর্বিপাকে কিংবা দেশের ক্রান্তিলগ্নে প্রবাসীরাই আগে এগিয়ে আসে।

 

তিনি আরো বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত। নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দেশকে গতিশীল করা সম্ভব।

মতলবের রাজনীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান সাহেব দলের মনোনয়ন দিয়ে যাকেই মতলবে পাঠাবেন আমরা তাদের হয়েই কাজ করবো। আমরা ব্যাক্তির রাজনীতি করিনা, আমরা বেগম জিয়া ও তারেক রহমানের রাজনীতি করি ও তাদের নির্দেশনা বাস্তবায়ন করতে সর্বদা প্রস্তুত আছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ইঞ্জিঃ বাদুলুর রহমান খান, মালেশিয়াস্থ চাঁদপুর জেলা সমিতির উপদেষ্টা দাতুশ্রী আব্দুল কাদের জ্যাম, মালয়েশিয়া বিএনপি’র সহ-সভাপতি এসএম রহমান তনু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, বিশিষ্ট ব্যবসায়ী ওকে ভিশন এসডিএন বিএইচডি’র ডিরেক্টর আমিরুল ইসলাম মিজান, মোবাশ্বের আহমেদ রাব্বীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ ও সিঙ্গাপুর থেকেও মতলব উত্তর-দক্ষিণের বিভিন্ন নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে আসেন।

উক্ত অনুষ্ঠান আয়োজনের জন্য বিশেষ ভাবে সহযোগিতা করেছেন মালয়েশিয়া বিএনপি’র সহ-অর্থ বিষয়ক সম্পাদক এম এ কালাম, মালেশিয়াস্থ ব্যবসায়ী মতলবের ফরাজীকান্দি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মাসুদ মিয়া মিন্টুসহ আরো অনেকে।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করা হয়। তানভীর হুদা’র পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের বিশেষভাবে সম্মাননা করা হয়।

 

এনএএন টিভি/ এম. রাসেল রহমান