‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজের জামিন

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজের জামিন মঞ্জুর করেছে আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেয়।

এদিন আসামি পক্ষে সিনিয়র আইনজীবী নজিবুল্লাহ হিরু, মোখলেছুর রহমান বাদলসহ কয়েকজন শুনানি করেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির।

গত ৭ মে রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমেগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। ৮ মে সোহেল সিরাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১০ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card