বাংলাদেশের মধ্যে স্বর্ণ ব্যবসায়ী দিক দিয়ে নারায়ণগঞ্জ অন্যতম। তবে নারায়ণগঞ্জ স্বর্ণ শিল্পী ইউনিয়নের নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বর্তমান কমিটির বিরুদ্ধে রয়েছে সাধারন ভোটারদের নানা অভিযোগ। গত ২০২২ সালে নির্বাচনের পর থেকে সাধারন ভোটার দের নিয়ে কোন মিটিং বা আলোচনা সভার আয়োজন করেনি। তারা তাদের মত করে স্বর্নশিল্প ইউনিয়ন পরিচালনা করে আসছে। যার ফলে সাধারন ভোটাররা বর্তমান কমিটির উপরে অনেকটাই ক্ষিপ্ত।
সাধারন ভোটাররা ২০২২ সালের কমিটি বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবীতে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বরাবর ডাক বিভাগের মাধ্যমে একটি লিখিত অভিযোগ জানান। তবে স্বর্ণ শিল্পী ইউনিয়নের নিবার্চনের মেয়াদ কাল হলো দুই বছর। তবে গত ২০২২ সালে ১০ ফেব্রুয়ারি নির্বাচনের সময় সাবেক কমিটির সাথেও তাদের ছিলো অনেকটা ব্যবধান।
তবে কালিবাজার স্বর্ন শিল্প শ্রমিক ইউনিয়নের সাধারণ ভোটাররা অভিযোগ করে বলেন, বর্তমান কমিটি সাধারণ ভোটারদের কোন খোজ খবর রাখেনি। তারা নিজেদের লোক নিয়ে সাধারণ সম্পাদক এর অফিসে বসে একা একা মিটিং করেছে। প্রতিটি মার্কেটের একজন করে প্রতিনিধি থাকে তাদেরকেও ডাক দেননি। গত ২০/২৫ দিন আগে একটি কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক সভা করে বর্তমান কমিটি ভেংগে দেওয়ার ঘোষণা দেন । তবে তাদের মেয়াদ শেষ হওয়ার পরেও তারা এখনো কমিটি বহাল রাখার পায়তারা করছে। আমরা চাই তারা খুব তারাতারি বর্তমান কমিটি বিলুপ্ত করে অন্য কারো কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিবার্চনের নতুন তারিখ ঘোষণা করা হক।
এনএএন টিভি / সাগর খান

Comments are closed.