ঈদগাঁঁওতে নদ-নদী,খালবিল পুকুর, ডোবা ও জলাশয়ে দেশী প্রজাতির মাছ তেমন মিলছেনা। এসব মাছের স্থান দখলেই ভিন্ন দেশী জাতের মাছ।
বর্তমানে জলাশয়গুলোতে পাঙাশ, সিলভার কার্প,রুই, গ্রাসকার্প, থাইপুঁটি, বিভিন্ন জাতের তেলাপিয়া এবং মাগুরসহ বিভিন্ন প্রজাতির বিদেশি মাছে সয়লাভ। অধিক মুনাফা লাভের আশায় বিদেশী জাতের মাছ চাষে ঝুঁকেছেন।
কক্সবাজারের ঈদগাঁও বাজারসহ গ্রামীণ জন পদের ছোট ছোট বাজারগুলোতে পূর্বেকার সময়ে দেশী জাতের কই,শিং,বোয়াল, পাবদা, চিতল, টেংরা, সরপুঁটিসহ প্রায় বিভিন্ন জাতের দেশী ও সুস্বাদু মাছ পাওয়া যেতো। বর্তমান সময়ে মজাদার চিরচেনা মাছ গুলো খুব কমই দেখা যায়। হাটবাজারে ছোট ছোট দেশী মাছ মিলছেনা। শখের বশে খাওয়ার ইচ্ছা থাকলে ও পারা যাচ্ছেনা।
মুরুব্বি আহমদ হোসন জানান, প্রতিবছর বর্ষার পানিতে নানান নামের প্রচুর দেশীয় মাছ মিলতো। অধিকাংশ মানুষ মাছ মেরে খেত। তখন জাল পেতে নদী থেকে পোনা ধরা হতো না। ফলে বর্ষার পানিতে পোনা ছাড়িয়ে যেত বিভিন্ন নদী, খাল, বিল ও জলাশয়ে। এছাড়াও গ্রাম্য যুবকরা ছাঁই দিয়ে সারারাত মাছ ধরতো। সেসব মাছ অত্যান্ত সুস্বাদু ছিল। বর্ষাকালেই খাল-বিল থেকে মাছ ধরার একটা উৎসবও ছিল। অনেকে আক্ষেপ সুরে বলেন, সেই সোনালী দিন হয়তো খুঁজলেও পাওয়া যাবেনা। কোথায় গেল আনন্দ উৎসাহিত সে সব দিন।
চাষীরা একসময় বড়পুকুর কিংবা খালবিলের চারপাশ ঘেরাবেড়া দিয়ে দেশীয় মাছের চাষ করতো। এখন লাভের কথা চিন্তা করে তার পরিবর্তে বিদেশী নানা জাতের মাছ চাষাবাদ করে যাচ্ছেন বিভিন্ন গ্রামাঞ্চলে। সেখানকার উৎপাদিত মাছ বাজারে বিক্রি করতে আনেন অনেকে।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
