জব্দ পুরনো যানবাহনে আগুন শাহবাগ থানার পাশে

রাজধানীর শাহবাগ থানার পেছনে জব্দ করে রাখা পুরাতন যানবাহন ও যন্ত্রাংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, বিকেল পৌনে ৩টায় আমাদের কাছে খবর আসে শাহবাগ থানার পেছনে জব্দ করা গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card