রাজধানীর মিরপুরের রূপনগরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছরে বয়সী এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরের নাম আয়মান আফসিদ রেজা।
অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। সে পঞ্চম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপনগর আবাসিক এলাকার একটি বাসার গ্যারেজে এ ঘটনার ঘটে।
এ ঘটনায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, বিকালে শিশুটি রাস্তায় খেলা করছিল। এ সময় আয়মান শিশুটিকে তাদের বাসায় গ্যারেজে ডেকে নিয়ে একটি প্রাইভেটকারের ভেতরে র্ধষণ করে। পরে শিশুটির মা ও স্থানীয়রা দেখে ফেলে শিশুটিকে দ্রুত উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ছাত্র দ্রুত তাদের বাসার দ্বিতীয় তলায় উঠে যায়। পরে স্থায়ীরা হৈ চৈ করে ও পুলিশে খবর দেয়। পরে সাড়ে ছয়টার দিকে রূপনগর থানা পুলিশ অভিযুক্ত শিশু আয়মানকে আটক করে থানায় নিয়ে যায়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, ১২ বছরের একটি শিশু চার বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে। আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসছি। অন্যদিকে ভিক্টিম শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমার দুই সন্তানের মধ্যে সে বড়। আমি বাহিরে ছিলাম। আমার ছোট বাচ্চা রাস্তায় খেলাধুলা করছিল। সেখান থেকে প্রতিবেশী আয়মান তাকে ধরে নিয়ে অমানসিক নির্যাতন করে।
তিনি আরও বলেন, মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি। মেয়ের অবস্থা ভালো না। এ সময় তিনি অভিযুক্ত কিশোরের বিচার দাবি করেন।

Comments are closed.