সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

রংপুরে মহেন্দ্র’র ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শুভ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের দশলেয়শাহ এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাটি জেনেছি। মহেন্দ্র চালককে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

মৃত শুভ রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র। তার বাড়ি রংপুর সদর উপজেলার লালচাঁদপুর গ্রামে। তিনি দিলীপ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাজার শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন শুভ। তখন দিনাজপুর-রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলা এক মহেন্দ্র ওই ভ্যানকে পেছনে এসে ধাক্কা দেয়। এতে শুভ পেছনে থাকায় সরাসরি তার গায়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card