সবুজ পাতায় কৃষ্ণচূড়া ফুলের অপরূপ সৌন্দর্য

গাছে গাছে ফুটেছে রক্তিম লাল কৃষ্ণচূড়া ফুল। সবুজের ঝুঁপে নিজের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। সৌন্দর্য উপভোগ করছেন ফুল প্রেমী মানুষরা। এই ফুলের অপরুপ দৃশ্য যে কার চোখ ও হৃদয়ে মায়াজালে নিজেকে আটকাবে। সু-ঘ্রাণ ছড়াচ্ছে সর্বত্রই।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গ্রামীন জন পদে গাছে গাছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য শোভা পাচ্ছে। এই লাল ফুল বিমোহিত করে তুলেছে পথচারীসহ সর্বশ্রেণীর মানুষকে। কৃষ্ণচূড়া গাছ গুলো ডালপালার সুবুজ পাতার ঝুঁপে থোকায় থোকায় রক্তিম লাল কৃষ্ণচূড়া ফুল ফুটিয়ে প্রকৃতিকে অপরূপ সাঁজে সাজিয়েছে।

বৈশাখ মাসে কৃষ্ণচূড়ার গাছে গাছে সবুজের সমারোহে লাল কৃষ্ণচূড়া ফুলটি সৌন্দর্য ছড়াচ্ছে। প্রকৃতিতে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ আর ফুলের জৌলুস। অনেক ফুল প্রেমী পথিক গাছের অদূরে দাড়িয়ে থেকে ফুলের সুবাস নিচ্ছেন। অনেকে সহপাঠীদের নিয়ে গাছের ছায়ায় বসে ফুলের সৌন্দর্য অনুভব করে। পাশাপাশি ফটোপ্রেমে বন্দী হচ্ছেন। এমন কি বৈকালিক সময়ে এসব কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে মোবাইলে সেলফি তোলার হিড়িক পড়ে।

কৃষ্ণচূড়া ফুলের অসাধারণ সৌন্দর্যে সবার মন কাড়ছে। বৈশাখের রঙিন আকাশে গনগনে সূর্যের আলো ছড়াচ্ছে। কাঠফাটা প্রচণ্ড রোদ থেকে তপ্ত বাতাস। প্রকৃতি যখন আকাশে প্রখর রৌদ্রে পুড়ছে, কৃষ্ণচূড়া ফুল তখন জানান দিচ্ছে তার সৌন্দর্যের বার্তা। নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরে আপন মহিমায়।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর