ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দু’দিন পর কচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটর লাগানো ভ্যান চালাত মামুন। গত দু’দিন ধরে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তদন্ত সাপেক্ষ জানা যাবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card