নাটোরে ডোবার পানিতে ডুবে মোঃ রাব্বি (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে আটটার দিকে শহরের হাজরা এলাকায় এই ঘটনা ঘটে।
রাব্বি একই এলাকার আবুল হোসেনের ছেলে। রাব্বির পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৯ মে) সকালে বাড়ির পেছনের বাঁশঝাড়ের পাশে ডোবার পানিতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি রাব্বি।
ঘটনাটি জানতে পেরে তার বাবা-মা ডোবা থেকে তাকে তুলে নিয়ে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায় রাব্বি মানসিক প্রতিবন্ধী ছিল। সে বারবার ওই ডোবার পানিতে গিয়ে গোসল করতো।
