প্রয়োজনে টিসিবির মাধ্যমে পণ্য আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা হবে

পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত একটি অ্যাপসের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে টিসিবির মাধ্যমে পণ্য আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ কথা বলেন।

 

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কোনও ব্যবসায়ী অবৈধভাবে মজুদ করে পণ্যের দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বর্তমানে বাজার নিয়ন্ত্রণে রয়েছে।

 

টাঙ্গাইলের বাজার ঘুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বেঁধে দেওয়া ২৯টি পণ্যের মধ্যে কয়েকটি পণ্য নির্ধারিত দামের চেয়ে আরও কম দামে বিক্রি হচ্ছে। প্রয়োজনে টিসিবির মাধ্যমে এসব পণ্য আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা হবে। টাঙ্গাইলের বাজার নিয়ন্ত্রণে থাকায় এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

 

এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত ছিলেন।