মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪ টার দিকে শাহবাজপুর কাচারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া গ্রামের সোহেল রানার ছেলে কাকন ও পিঙ্গলহাটি গ্রামের সুমন মিয়ার ছেলে সিনহাদ।

নিহত কাকন শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সিনহাদ হাসিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, ক্রিকেট খেলে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে শাহবাজপুর চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেননি।

এনএএন টিভি