যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলের। শনিবার (৮ই মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলের নাম মোহাম্মদ রবিন (২২)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেছেন, পারিবারিক কলহের জেরে শরিফুলের ছেলে রিমন (২২) ভোরে ঘরে থাকা গাছিদা দিয়ে তার পিতা শরিফুলের ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় ওসি বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে আটকের চেষ্টা করছে পুলিশ।
নিহত শরিফুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন।
