মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর তাহমিনা বেগমের সমর্থক ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে আরও এক কর্মী আহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাহমিনা বেগম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম এসকেন্দার খাঁ। আজ দুপুর ১২টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ।
তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক। তিনি কালকিনির ভাটাবালী গ্রামের হোসেন খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন এসকেন্দারসহ বেশ কয়েকজন।
এ সময় মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়ার সমর্থক ও লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারির নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়।
এ সময় এসকেন্দারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পায়ের রগও কাটা করা হয়। বাঁধা দিলে আরেকজনকে কুপিয়ে আহত করা হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে দুজনকে পাঠানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেলে।
সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন মারা যান এসেকন্দার। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম জানান, এতে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদারীপুরের কালকিনি থানার ওসি নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন :
- একটি ভোট কারচুপি হলেও ভোটগ্রহণ বন্ধ: সিইসি
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ
- সব ধরনের প্রচার-প্রচারণা ও মিছিল ৫ দিন বন্ধ
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- নওগাঁর ৬ আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
- মৌলভীবাজারে জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
- নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে; শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও
- খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- ইতালি আওয়ামীলীগ বলোনিয়া শাখার ত্রিবার্ষিক সম্মেলন
- র্যাবের পাশাপাশি ঢাকা সহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
