কাঁচা মরিচের দামে ট্রিপল সেঞ্চুরি

বেশ অনেকটা বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বেড়েছে এই কাঁচা পণ্যটির দাম। গত সপ্তাহে কাঁচা মরিচ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে তা ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনার বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এই চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন বাজারে প্রকারভেদে ২৫০ গ্রাম কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের কাছে ১০ টাকার মরিচ বিক্রি করতে চাইছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, দামের কারণে ১০ টাকার মরিচ বিক্রি করা যাচ্ছে না।
এক সবজি বিক্রেতা জানিয়েছেন, বেশি দামে এক পাল্লা (৫ কেজি) মরিচ কিনে এনে ১০ থেকে ২০ টাকার মরিচ বিক্রি করলে তার পোষায় না। এ রকম দাম থাকলে মরিচ বিক্রি বন্ধ করে দেবেন তিনি।

আর ক্রেতাদের অভিযোগ, বেশি দাম দিয়ে মরিচ কিনলে তেমল ঝাল নেই। ফলে রান্নায় পরিমাণেও বেশি মরিচ দিতে হচ্ছে।

এদিকে, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মুরগির দাম কমেছে। তবে সবজি ও মাছের বাজার চড়া। গত সপ্তাহের তুলনার প্রতিটি সবজি কেজিতে ২০ থেকে ৬০ টাকা বেড়েছে। পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card