কাঁচা মরিচের বাজারে আগুন

নিত্যপণ্যের বাজারের যখন অস্থিরতায় ঠিক তখনিই আগুন কাঁচা মরিচের বাজারে।অধিকাংশ সবজির দাম পৌছে ১০০ এর ঘরে।মিষ্টি কুমড়া,পটল আর পেপে মিলছে ৫০ টাকায়।কোন রকম ঝাজ কমছে না কাঁচা মরিচের।এক কেজি কাঁচা মরিচ কিনতে গুনতে হচ্ছে ৩৫০-৪০০ টাকা।যা একদিন আগেও বিক্রি হয়েছে ২২০-২৪০ টাকা। এক রাতের ব্যবধানে মূল্য বেড়েছে দিগুন। এতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

শনিবার(১৩ জুলাই) শার্শার বাগআঁচড়া,নাভারন ও বেনাপোল সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়ে। সরেজমিনে দেখা যায়, বাজার ও মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা বিক্রি হচ্ছে। অথচ এই কাঁচা মরিচ গতকাল পর্যন্ত বিক্রি হচ্ছিলো ২০০ টাকা কেজি দরে।

মরিচচাষি ও ব্যবসায়ীরা বলছেন, চলতি বছর মরিচ আবাদের শুরুর দিকে অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাসে প্রচণ্ড খরা ও গরমে মরিচগাছগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন কমেছে। অন্যদিকে বর্তমানে ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে কাঁচা পণ্যের সরবরাহ কমেছে। এ ছাড়া ভারত থেকে যে কাঁচা মরিচ আমদানি হচ্ছে, তার দামও বেশি। এসব কারণে বাজারে মরিচের দাম ক্রমে বাড়ছে।

নাভারণ বাজারে গিয়ে কথা হয় ক্রেতা শাহিন আলমের সাথে তিনি জানান, বাজারে কাঁচা মরিচের দাম শুনলে কেনার সাধ মিটে যায়। আগে যেখানে ২০ টাকার মরিচ কিনলে আড়াইশ গ্রাম পেতাম, সেখানে এখন ৫০ টাকা দিয়ে আড়াইশ গ্রাম নিতে হচ্ছে। বাজারে সব থেকে এখন দামি পণ্য কাঁচা মরিচ।

রাজধানীর কয়েকটি বাজারে গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকা কেজি। আর দেশি মরিচ বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকা। অবশ্য পাড়া-মহল্লায় এর চেয়ে বেশি দামেও কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় কাঁচা মরিচ আকারে দেশি মরিচের তুলনায় কিছুটা বড়।

এনএএন টিভি