পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্রের ব্যবসায়ীদের স্বস্তি দিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ মে) এক প্রজ্ঞাপনে ভারত সরকার পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে।

সরকারের কাছে মহারাষ্ট্রের পিয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পিয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়। তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পিয়াজ রপ্তানি করেছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card