বেসরকারি সংস্থায় চাকরি, মাসিক বেতন ২,১০,০০০ টাকা

বেসরকারি সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ প্ল্যানিং, মনিটরিং, ইভ্যালুয়েশন ও রিপোর্টিং (পিএমইআর) লিড পদে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তি নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

চাকরির ধরন: দীর্ঘমেয়াদি, পূর্ণকালীন (সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা)

কর্মস্থল: ঢাকা (প্রয়োজনে প্রজেক্ট সাইটে ভ্রমণ)

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৫

দায়িত্ব

সংস্থার পিএমইআর কাঠামো তৈরি ও বাস্তবায়ন।

তথ্য ব্যবস্থাপনা ও বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুতি।

প্রকল্প মূল্যায়ন (বেজলাইন, মিডলাইন, এন্ডলাইন, প্রভাব) পরিচালনা।

কর্মী ও অংশীদারদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি।

সরকারি সংস্থা, দাতা ও অংশীদারদের সঙ্গে সমন্বয়।

যোগ্যতা ও অভিজ্ঞতা

উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান বা পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স ডিগ্রি।

·মোট ১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৭-৮ বছর পিএমইআর এবং ৪ বছর টিম পরিচালনা অভিজ্ঞতা।

বড় প্রকল্পের মূল্যায়ন ও তথ্য বিশ্লেষণে দক্ষ।

পিএমইআর সরঞ্জাম ও সফটওয়্যারে দক্ষতা (এক্সেল, পাওয়ারবিআই, স্পিএসএস, কোবো টুলবক্স)।

ঢাকা ওয়াসায় বড় নিয়োগ, পদ ৮৩টি

বেতন ও সুবিধা

মাসিক ২ লাখ ১০ হাজার টাকা (অভিজ্ঞতা অনুযায়ী সমন্বয়যোগ্য)

উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, মোবাইল ভাতা।

আবেদনের পদ্ধতি

প্রার্থীকে ওয়াটারএইডের ওয়েবসাইটের মাধ্যমে প্রিস্ক্রিনিং প্রশ্নের উত্তর দিয়ে সিভি আপলোড করতে হবে। আবেদন শেষ ২২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা।

বিশ্বব্যাংক ইন্টার্নশিপ, শেষে চাকরির সুযোগ, আবেদন শেষ ১২ অক্টোবর

একনজরে

পদ: পিএমইআর লিড

সংস্থা: ওয়াটারএইড বাংলাদেশ

চাকরির ধরন: দীর্ঘমেয়াদি, পূর্ণকালীন

বেতন: ২,১০,০০০ টাকা (মাসিক)

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স (উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান)

অভিজ্ঞতা: মোট ১০ বছর, ৭-৮ বছর পিএমইআর, ৪ বছর টিম পরিচালনা

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৫

আবেদনের পদ্ধতি: