৯০ দিনের সোনালী ব্যাংকের বিশেষ কর্মসূচি

সোনালী ব্যাংক ২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান।

মো. শওকত আলী খান কর্মসূচিটির মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী আয় আহরণ, আমানত সংগ্রহ, রপ্তানি বাণিজ্য, পরিবেশবান্ধব ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ সব সূচকে অগ্রগতি অর্জনে সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ১০০ দিনের বিশেষ কর্মসূচি পালন করে সোনালী ব্যাংক।

 

এনএএন টিভি