অস্ট্রেলিয়া ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল সৌদি আরবকে হারিয়ে 

২০২৬ বিশ্বকাপ নিশ্চিতে শুধু একটি বড় হার এড়ালেই চলত অস্ট্রেলিয়ার। তবে তারা নির্ভার হয়ে খেলেনি, জয় দিয়েই নিজেদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দেশটির জাতীয় ফুটবল দল ‘সকারুজ’।

মঙ্গলবার (১০ জুন) জেদ্দায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ এশিয়া বাছাইয়ের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল অতিথিরা।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপের জন্য এশিয়া থেকে নির্ধারিত ছয়টি দলের তালিকা পূর্ণ হলো। এর আগে পাঁচটি দেশ জায়গা নিশ্চিত করলেও শেষ একটি স্থান নিয়ে লড়াই ছিল সৌদি আরব ও অস্ট্রেলিয়ার মধ্যে।

সৌদি আরবের সামনে কঠিন শর্ত ছিল। বিশ্বকাপে জায়গা করে নিতে হলে অস্ট্রেলিয়াকে কমপক্ষে পাঁচ গোলের ব্যবধানে হারাতে হতো তাদের। তবে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির আল ইনমা ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

ম্যাচের শুরুটা অবশ্য সৌদি আরবের পক্ষেই ছিল। ১৯তম মিনিটে আব্দুলরহমান আল-ওবুদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধের শেষ দিকে অস্ট্রেলিয়ার কনর মেটকাফের গোলে সমতা ফেরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্টিন বয়েলের দুর্দান্ত ক্রস থেকে মিচেল ডিউক হেডে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন। তবে ৪২তম মিনিটে কনর মেটকাফের গোল অস্ট্রেলিয়াকে ফিরিয়ে আনে ম্যাচে। দ্বিতীয়ার্ধে নেমেই ৪৮তম মিনিটে মিচেল ডিউক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

৮৪তম মিনিটে সৌদি আরব সমতায় ফেরার বড় সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। পেনাল্টি পায় তারা, কিন্তু অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাটি রায়ান অসাধারণভাবে শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন।

ম্যাচের শেষ দিকে সৌদি আরবের কাছে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে। স্পট কিক থেকে গোলের সুযোগ পেয়েছিল তারা, কিন্তু অস্ট্রেলিয়ার অভিজ্ঞ গোলরক্ষক ম্যাটি রায়ান তা ঠেকিয়ে দেন। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে নামা রায়ান এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে রক্ষা করেন বীরোচিতভাবে।

এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন জাপান ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত করেছিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা। গত সপ্তাহেই পার্থে জাপানকে হারিয়ে চমক দেখিয়েছিল অস্ট্রেলিয়া।

তবে সৌদি আরব (১৩ পয়েন্ট) ও ইন্দোনেশিয়া (১২ পয়েন্ট) এখনও লড়াইয়ে আছে। তারা যাবে চতুর্থ রাউন্ডে, যেখানে থাকবে আরও চার দল- সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক ও ওমান।

এশিয়ার অন্যান্য বাছাই ম্যাচেও দেখা গেছে একাধিক উল্লেখযোগ্য ফলাফল। জাপান ৬-০ ব্যবধানে ইন্দোনেশিয়াকে পরাজিত করে, যেখানে দাইচি কামাদা জোড়া গোল করেন। দক্ষিণ কোরিয়া কুয়েতের বিপক্ষে বড় জয় পেয়েছে এবং ওমান ১-১ গোলে প্যালেস্টাইনের সঙ্গে ড্র করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়। এশিয়া অঞ্চল থেকে ছয়টি দল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। তারা হলো- ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। এর মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে জর্ডান ও উজবেকিস্তান।

২০২৬ বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে মোট আটটি দল সরাসরি খেলবে। পাশাপাশি, আরেকটি দলের জন্য থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফের সুযোগ।

উল্লেখ্য, স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এরই মধ্যে চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল ও নিউজিল্যান্ডও ।

অস্ট্রেলিয়ার এই সাফল্য তাদের ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৬ সাল থেকে বিশ্বকাপে টানা খেলার যে ধারাবাহিকতা, সেটি বজায় রেখে নিজেদের ফুটবল সামর্থ্যের ধারাবাহিক উন্নতি প্রমাণ করলো ‘সকারুজ’।