চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশ বিশেষ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা নাজমুল আরেফিন কিরণকে ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাজমুল আরেফিন কিরণ (৩৩) চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্তের অনুমোদন করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে নাজমুল আরেফিন কিরণের গুলশানপাড়ার বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনা সদস্যরা। অভিযানে তার বাড়ি থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

One Reply to “চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা অস্ত্র সহ গ্রেপ্তারের ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার”
Comments are closed.