২৪ ঘণ্টায় অভিযানে সারা দেশে গ্রেপ্তার ১৫৫৬

দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত) অভিযান চালিয়ে পুলিশ মোট ১ হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার আসামির মধ্যে ১ হাজার ২৯ জন গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার আসামি। এ ছাড়া বিভিন্ন ঘটনায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে পাঁচটি চায়নিজ রাইফেলের কার্তুজ, 0দুটি দেশীয় ওয়ান শটগান, একটি ছুরি, একটি লোহার হাতুড়ি, দুটি দেশীয় অস্ত্র, চারটি মুঠোফোন সেট, তিনটি দা, দুটি লোহার ছুরি, তিনটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি বার্মিজ চাকু, নয়টি শটগানের তাজা গুলি এবং চারটি গুলির খোসা উদ্ধার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় (গত বুধবার রাত থেকে গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card