শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে স্কোয়াড ঘোষণা,মিরাজের নেতৃত্

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে পূর্ণকালীন দায়িত্বে যাত্রা শুরু করছেন মিরাজ।

লঙ্কায় দুটি টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ। গল টেস্ট থেমেছে ড্রতে। কলম্বো টেস্ট শুরু হবে ২৫ জুন। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

চোট কাটিয়ে লিটন দাসও ওয়ানডে দলে ফিরেছেন। তবে জায়গা হয়নি আলোচনায় থাকা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের

নাইম শেখ সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। প্রায় দুই বছর পর দলে ফিরলেন বাঁহাতি এই ওপেনার। এর আগে ৮ ওয়ানডেতে তার রান ছিল মোটে ৯৫

তবে নাইম ফর্মের প্রমাণ দিয়েই দলে ফিরেছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে আলোচনায় ছিলেন এই অফস্পিনিং অলরাউন্ডার। তার নেতৃত্বগুণ ও মাঠের পারফরম্যান্সে আস্থা রেখে বিসিবি তাকে শুরুতে এক বছরের জন্য দায়িত্ব দিয়েছে, যা ভবিষ্যতে বাড়ার সম্ভাবনাও রয়েছে
সিরিজটির মাধ্যমে ইনজুরি থেকে সেরে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাদের প্রত্যাবর্তন পেস আক্রমণে বাড়াবে শক্তি ও ভারসাম্য—এমনটাই মনে করছেন নির্বাচকরা।

এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক উদীয়মান মুখ। দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। ব্যাটিং লাইনআপে আরও রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও উইকেটরক্ষক জাকের আলী অনিক।

স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের সঙ্গে থাকবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পেস বোলিং ইউনিটে তাসকিন ও মোস্তাফিজের সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং তরুণ পেসার নাহিদ রানা।

একনজরে বাংলাদেশ দলের স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

 

 

এন এ এন টিভি