নোয়াখালীর সুবর্ণচরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (উফশী ও হাইব্রিড) বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার সকালে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক হল রুমে এ আয়োজন করা হয়৷
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা৷
এসময় আরও উপস্থিত উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশকুরুর রহমান ৷
এসময় উপজেলার ৮টি ইউনিয়নের ১০৮০ জন কৃষকের ৪৩০জনের মাঝে মুলা, বেগুন, লালশাক, পালংশাক, মটরশুটি, লাউ ও বাটি শাক, ১৭০জনের মাঝে হাইব্রিড কুমড়া, ১০০জন মাঝে হাইব্রিড লাউ, ২১০জনের মাঝে হাইব্রিড বেগুন, ১৭০জনের মাঝে হাইব্রিড শসা বিতরণ করেন৷
এসময় উপজেলার শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন৷

One Reply to “সুবর্ণচরে কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজি ও সার বিতরণ”
Comments are closed.