চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরীর লালদীঘি জেলা পরিষদ মার্কেটের বিপরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাঈল নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে সিএমপি কমিশনারের পুরাতন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত ইসমাঈল পেশায় ভ্রাম্যমাণ চা বিক্রেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিনি কোতোয়ালী থানার কাছে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি লহ্মীপুর জেলায়।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ইসমাইল লালদিঘীর পাড়, পুরাতন গির্জাসহ আশপাশের এলাকায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সাইকেল চালিয়ে লালদিঘীর পাড় থেকে ফিরিঙ্গীবাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালীমুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। ধস্তাধস্তির মধ্যে তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ইসমাইল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card