কক্সবাজারে মোটরসাইকেলের জন্য পাম্প থেকে তেল নেওয়াকে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে কক্সবাজার সদরের হাজী আশরাফ আলী এন্ড সন্স ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকরা জানান, রাতে দুটি মোটরসাইকেলের তেলের ওই পাম্পে যান কয়েকজন পর্যটক। এসময় তেল কম-বেশি দেওয়ার দাবিকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের সাথে পর্যটকদের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারী ও মালিক মিলে পর্যটকদের ওপর হামলা চালায়। এতে স্থানীয় একজনসহ আহত হয়েছেন তিন পর্যটক। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
