চট্টগ্রামে আয়াত হত্যা ও শিশু ধর্ষণ মামলার রায় আজ

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ ও বন্দরটিলায় শিশু আয়াত হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। বুধবার (১৭ জুন) রায় ঘোষণার জন্য আদালতে হাজির করা হয়েছে দুই মামলার আসামিদের।

এর আগে, গত ২১ মে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার মামলা দায়ের করে।

তদন্ত শেষে একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। গত ১০ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ঘটনার ২৫ দিনের মাথায় মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।

এদিকে, বন্দরটিলা এলাকায় ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা মামলার রায়ও আজ ঘোষণা করা হবে। পুলিশ জানায়, ২০২২ সালের ১৫ নভেম্বর আয়াত নিখোঁজ হয়। পরবর্তীতে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসার ভাড়াটে আবির ও তার ১৭ বছর বয়সী কিশোর এক বন্ধুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।