জাতীয় শিক্ষা সপ্তাহে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য

“সারাদেশ ব্যাপী মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। গত ১৪ জুন ২০২৬, রবিবার, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে বরাবরের মতোই বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে জেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজ। প্রতিষ্ঠানটি কেবল শ্রেষ্ঠ কলেজ হিসেবেই নয়, বরং শিক্ষক ও শিক্ষার্থীদের একক দক্ষতায় জেলাজুড়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার প্রশংসা করেন এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষা, সহ-শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক—সব কটি বিভাগেই সরকারি তোলারাম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ): সরকারি তোলারাম কলেজ,
শ্রেষ্ঠ রোভার গ্রুপ: সরকারি তোলারাম কলেজ রোভার গ্রুপ,শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ: সরকারি তোলারাম কলেজ রেঞ্জার গ্রুপ,শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ): ড. মো: মাকসুদুল হক,শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ): শাহরিয়ার মাহতাব লাবিব (স্নাতক ১ম বর্ষ),শ্রেষ্ঠ স্কাউট: শামসুন্নাহার শিমলা,শ্রেষ্ঠ বি.এন.সি.সি.: মো: সিয়াম,
শ্রেষ্ঠ রোভার: মরিয়ম জাহান মিতু,কেরাত (গ্রুপ-ঘ): মো: ইয়াহ্ইয়া (স্নাতক)
বাংলা রচনা (গ্রুপ-ঘ): সৈয়দা তাহসিনুর রুবাইয়াত
ইংরেজি রচনা (গ্রুপ-গ): রওজাতুল অর্শি পূর্ণতা
ইংরেজি রচনা (গ্রুপ-ঘ): শামসুন নাহার ইতি
নির্ধারিত বক্তৃতা (গ্রুপ-ঘ) ও উপস্থিত বক্তৃতা (একক): মারজান হোসেন জেসিমা
বাংলা কবিতা আবৃত্তি (গ্রুপ-ঘ): তিথি সূর্য্য
তাৎক্ষণিক অভিনয় (গ্রুপ-গ): মো: ফাহাদ
দেয়াল পত্রিকা (গ্রুপ-ঘ): তানভির ইকবাল
দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত ও লোক সঙ্গীত (গ্রুপ-গ): অর্পিতা সাহা (তিনটি ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ)
দেশাত্মবোধক গান (গ্রুপ-ঘ): কেয়া দাস
নজরুল সঙ্গীত (গ্রুপ-গ): নিসান উদ্দিন
বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহের এই বিশাল অর্জন সরকারি তোলারাম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। কলেজের এই গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুল ইসলাম। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের বিজ্ঞান, উদ্ভাবন ও সংস্কৃতির হাল ধরবে।