বাঁশখালীতে বন্যার্তদের পাশে খেলাফত মজলিস

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে খেলাফত মজলিস। সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দুর্গত এলাকার মানুষের মাঝে উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিসের অন্যতম শীর্ষ নেতা এবিএম সিরাজুল মামুন-এর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল সরাসরি দুর্গত এলাকায় উপস্থিত হয়ে বন্যার্তদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
বন্যার্তদের সহায়তায় গঠিত কেন্দ্রীয় ত্রাণ বিতরণ টিমে আরও অংশ নেন:
ড. মোস্তাফিজুর রহমান ফয়সল – যুগ্ম-মহাসচিব, খেলাফত মজলিস।
অধ্যাপক খুরশিদ আলম – কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি।
মুফতী শিহাবুদ্দীন – দাওয়াহ সম্পাদক।
অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার – ঢাকা মহানগর উত্তর সভাপতি।
ইলিয়াস আহমদ – নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক।
মুফতী তৌফিক বিন হারিছ – প্রচার সম্পাদক।
শাহ শিহাবুদ্দীন – নির্বাহী পরিচালক, অংকুর।
সাকিব মাহমুদ রুমী – সভাপতি, ইসলামী ছাত্র মজলিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।এছাড়াও খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের স্থানীয় বিভিন্ন স্তরের সর্বস্তরের নেতৃবৃন্দ এই মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
তারা বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।