বগুড়ায় মহাসড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে বগুড়া শহরতলীর ছিলিমপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক বিকল হয়ে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ছিল। এসময়, পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।
গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তারও মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে, পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করে।
