পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস বাংলাদেশের অগ্রযাত্রায় নারায়ণগঞ্জ

এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর এ শ্লোগানকে ধারন করে বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বাংলা কিউ আর এর অগ্রযাত্রার অন্যতম পথিকৃত হয়ে পূবালী ব্যাংক পি এল সির নির্দেশনায় গতকাল ১৮ আগস্ট ২০২৬ইং মঙ্গলবার সকালে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে পূবালী ব্যাংক পি এল সি টানবাজার ও নিতাইগঞ্জ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ডিজিএম ও জোনাল হেড পূবালী ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রমের আওতায় এনে উন্নত সমাজ ও অর্থনীতি এবং জীবনযাত্রাকে সহজতর করতে বাংলা কিউ আর অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক,টানবাজার নারায়ণগঞ্জ মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া। বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান নিতাইগঞ্জ মোঃ শফিউল আযম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-মহাপরিচালক ও শাখা প্রধান নারায়ণগঞ্জ মোঃ সাইফুল আলম সরকার।বাংলা কিউ আর ব্যবহার বিধি,সুবিধা ও জনজীবনে এর ইতিবাচক প্রভাব নিয়ে বিশদ আলোচনা এবং বাংলা কিউ আর ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান করেন বিশেষ অতিথি উপ-মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান,এডিসি বিভাগ প্রধান কার্যালয় মোঃ রবিউল আলম। দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণবক্তব্য রাখেন প্রধান অতিথি উপ-ব্যবস্থাপনা পরিচালক পূবালী ব্যাংক পিএলসি শাহনেওয়াজ খান। ট্রেনিং সেশনে জনগনকে বাংলা কিউ আর বিষয়ে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর মোঃ মোস্তাকুর রহমানের বক্তব্য উপস্থাপন করা হয়। সমাপনি বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান পূবালী ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথির নেতৃত্ত্বে বিশেষ অতিথিবৃন্দ,পূবালী ব্যাংক কর্মকর্তা,কর্মচারী এবং গ্রাহকসহ নগরীর সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে এক বর্ণঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।